Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের ঠিকানা করতে চায় সরকার

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ৩, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশকে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে একটি বিনিয়োগকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা কার্ডকে সমন্বিত করে প্রত্যেক নাগরিকের জন্য একটি ইউনিভার্সেল কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে শিশুদের জন্য আনন্দময় ও কার্যকর শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার প্রকৃত সুফল যাতে শিশুরা পায়, সে লক্ষ্যেই ইউনিফর্ম, মিড-ডে মিলসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার কথা জানান তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রয়োজন। সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমারে, এর সমাধানও সেখানেই হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক পরিবর্তন, জলবায়ু, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে।

তিন দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।