![]()
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে জানা যায়, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর ৭ নভেম্বর সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। দিনটিতে দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা আয়োজনের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিনটি পালন করে আসছে। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের পর এখন থেকে জাতীয়ভাবে দিবসটি আরও বড় পরিসরে উদ্যাপিত হবে।
