Touch Bangladesh
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

‘হুমকি বন্ধ না করলে আইসিসিকে ধ্বংস করে দেব’: রুবিও

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১০, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়ে সংস্থাটির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার (৯ অক্টোবর) এ পদক্ষেপ নেয়। একই দিন আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটনের এ ঘোষণা আসে। খবর ডয়চে ভেলের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, আইসিসির সঙ্গে মার্কিন সংস্থাগুলোর সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। তাঁর দাবি, মার্কিন সার্বভৌমত্ব রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিসিকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, আদালতটির অর্থের জোগান বন্ধ করে কার্যক্রম পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়াই এ নিষেধাজ্ঞার লক্ষ্য।

রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসিকে অবশ্যই হুমকি দেওয়া বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র আদালতটির অস্তিত্ব শেষ করে দেবে। তাঁর ভাষায়, আইসিসি মার্কিন নাগরিকদের জন্য হুমকি হয়ে থাকলে আদালতটিকে ধ্বংস করে দেওয়ার পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদেরও আইসিসিকে নিয়ন্ত্রণে রাখার ভূমিকা পালন করা উচিত।

তবে মার্কিন নিষেধাজ্ঞায় আইসিসির কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছেন আদালতের ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান। একই সঙ্গে তিনি এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করে। দীর্ঘদিন ধরেই আদালতটির বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এর আগে আইসিসির প্রসিকিউটর ও বিচারকদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আদালতটির বিরোধ আরও তীব্র হয়। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড তদন্ত করেছিল আইসিসি। সে সময় মার্কিন প্রশাসনের বিরোধিতার মুখে তদন্ত কার্যক্রম বন্ধ করে দেয় আদালত।

বর্তমানে আইসিসির সদস্যদেশ ১২৫টি। ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এ আদালতের সদস্য হলেও ন্যাটোর সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এর সদস্য নয়। আইসিসির বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার আইনজীবী নাভি পিল্লাই শুক্রবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।