Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ইউজিসির লক্ষ্য ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৯, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান যেন শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনে কাজে লাগে, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। উচ্চশিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী তাঁদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগাতে পারছেন না। এই পরিস্থিতি থেকে উত্তরণে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

প্রশিক্ষণ পাবেন পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষক

উচ্চশিক্ষা খাতের উন্নয়নে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে বলে জানান চেয়ারম্যান। শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে তাঁদের সংখ্যা বাড়ানো হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

দেশেই প্রশিক্ষণের সক্ষমতা গড়ে তুলতে চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষক তৈরি এবং বিদ্যমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ দেশেই আয়োজন করা সম্ভব।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ডিন থেকে উপাচার্য পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের দেশে এনে তাঁদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

এর মাধ্যমে উচ্চশিক্ষা খাতের প্রশিক্ষণ চাহিদা দেশের মধ্যেই পূরণ করার সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশিক্ষণে অংশ নেওয়া অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করে তুলতে নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এ কার্যক্রমে সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিলকেও ধন্যবাদ জানান তিনি।

প্রশিক্ষণে অংশ নেন ২১ অধ্যাপক

ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে গত ১৬ অক্টোবর শুরু হওয়া চার দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশ নেন।

প্রশিক্ষণ শেষে তাঁরা ন্যাশনাল ট্রেইনার হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট ন্যাশনাল ট্রেইনার, প্রশিক্ষণে অংশ নেওয়া অধ্যাপক এবং ইউজিসি, হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।