Touch Bangladesh
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত বিশেষ পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দিবসটি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্গাপূজার ছুটি শেষে খুলবে সরকারি অফিস

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত।

ছুটি শেষে ২৫ অক্টোবর রোববার থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হওয়ার কথা রয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।