Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২২, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

শিশুদের বিনোদনের পাশাপাশি পাঠ্যবইয়ের গল্প ও নীতিশিক্ষাকে সহজভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে শিশুতোষ এডুটেইনমেন্ট প্ল্যাটফর্ম আনন্দপাঠ (Anandapath)। প্রাথমিক শিক্ষাক্রমের পরিচিত নীতিশিক্ষামূলক গল্প ‘খরগোশ আর কচ্ছপের দৌড়’ অবলম্বনে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) মিউজিক্যাল অ্যানিমেশন প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। এটি প্রযোজনা করেছে অ্যানিমেশন প্রতিষ্ঠান ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন (DreaMaker Creative Station)।

‘ধীর কিন্তু অবিচল থাকলেই জয়ী হওয়া যায়’—এই শিক্ষাকে কেন্দ্র করে নির্মিত অ্যানিমেশনটিতে তুলে ধরা হয়েছে খরগোশ ও কচ্ছপের দৌড়ের চিরচেনা কাহিনি। দ্রুতগতির খরগোশ নিজের গতি নিয়ে অহংকার করে কচ্ছপকে উপহাস করে। অন্যদিকে ধীরগতির কচ্ছপ লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে থাকে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে খরগোশ মাঝপথে ঘুমিয়ে পড়লে শেষ পর্যন্ত জয়ী হয় কচ্ছপ।

নির্মাতাদের মতে, গল্পটির মাধ্যমে শিশুদের মধ্যে ধৈর্য, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের নেতিবাচক দিক বোঝানোর চেষ্টা করা হয়েছে।

আনন্দপাঠের উদ্যোক্তারা জানান, এটি কেবল বিনোদননির্ভর কার্টুন প্ল্যাটফর্ম নয়। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক, নীতিশিক্ষা ও শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আধুনিক দৃশ্য-শ্রাব্য মাধ্যমে শিশুদের কাছে সহজবোধ্য করে তোলাই এর লক্ষ্য।

বর্তমানে শিশুরা ডিজিটাল পর্দায় অনেক সময় কাটায়। এ বাস্তবতায় পাঠ্যবইয়ের গল্পগুলোকে আকর্ষণীয় চরিত্র, প্রাণবন্ত রং, সংলাপ ও অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা গেলে পড়াশোনার বিষয়গুলো তাদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠতে পারে বলে মনে করেন নির্মাতারা।

অ্যানিমেশনটির সৃজনশীল পরিচালক ও অ্যানিমেটর মাসুদ করিম বলেন, ‘আমাদের দেশের শিশুদের জন্য ডিজিটাল স্ক্রিনে সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক কনটেন্টের ভীষণ অভাব। আনন্দপাঠ কোনো এলোমেলো কনটেন্টের জায়গা নয়, এটি প্রাথমিক পাঠ্যপুস্তকের চমৎকার শিক্ষণীয় গল্পগুলোকে স্ক্রিনে জীবন্ত করে তোলার শৈল্পিক মঞ্চ।’

তিনি আরও বলেন, ‘শিশুরা যাতে পাঠ্যবইয়ের নৈতিক শিক্ষাগুলো মুখস্থ না করে চোখ ও মনের ভেতর ধারণ করতে পারে, সেই লক্ষ্যেই বিশ্বমানের থ্রিডি ভিজ্যুয়াল ও মনস্তত্ত্বের সমন্বয়ে এই অ্যানিমেশনগুলো তৈরি করা হচ্ছে। আমাদের এই শিক্ষাভিত্তিক যাত্রা নিয়মিত অব্যাহত থাকবে।’

মাসুদ করিমের পরিকল্পনা, অ্যানিমেশন ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি আনন্দপাঠের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অ্যানিমেশনটি দেখা যাবে [আনন্দপাঠের ইউটিউব চ্যানেলে](https://www.youtube.com/watch?v=1GeopaYt5Po)। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশনের ওয়েবসাইট: [dreamakerbd.com](https://dreamakerbd.com)।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।