![]()
বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গবাদিপশুর মধ্যে আগে থেকেই পরিচিত এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ফ্রান্সের লিয়োন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চলতি বছরের অক্টোবরের শুরুর দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফ্রান্সের স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। তাঁর শরীরে আরও কয়েকটি শারীরিক জটিলতা ছিল। তবে এ ঘটনায় সাধারণ মানুষের জন্য নতুন কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে না ফরাসি কর্তৃপক্ষ।
কীভাবে সংক্রমিত হলেন ওই ব্যক্তি?
ফরাসি স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, একধরনের ক্ষুদ্র রক্তচোষা মাছি বা মিডজেসের কামড়ের মাধ্যমে ওই ব্যক্তি শামোন্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সংক্রমণের সুনির্দিষ্ট উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে।
মৃত্যুর আগে ওই ব্যক্তির শরীরে স্নায়বিক জটিলতা দেখা দিয়েছিল। এর সঙ্গে ভাইরাসটির সংক্রমণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি বছরের গ্রীষ্মের শুরুতে ফ্রান্সের ওই অঞ্চলের কয়েকটি খামারে প্রথমবারের মতো ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। পরে খামারের বিভিন্ন প্রাণীর মধ্যেও এর সংক্রমণ ছড়িয়ে পড়ে।
কী এই শামোন্ডা ভাইরাস?
শামোন্ডা ভাইরাস মূলত গবাদিপশুর মধ্যে সংক্রমণ ঘটায়। দীর্ঘদিন ধরে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চ
