Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার, স্ত্রী-পুত্রবধূ গ্রেফতার

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১০, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে ধারালো বটির আঘাতে বাবা আফসার শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে খায়রুল শেখের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৫২) ও পুত্রবধূ জুঁই বেগমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত খায়রুল শেখ এখনো পলাতক রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাঁদের গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে নিহতের বড় ছেলে মো. শামীম শেখ বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে খায়রুল শেখ ধারালো বটি দিয়ে তাঁর বাবা আফসার শেখের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আফসার শেখের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত সেখানে ছুটে এলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, খায়রুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার অর্থের জন্য তিনি প্রায়ই বাবার সঙ্গে বিরোধে জড়াতেন এবং বিভিন্ন সময়ে তাঁকে মারধর করতেন। ঘটনার পর হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয়রা খায়রুলের মা ও স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

পরবর্তী সময়ে হত্যা মামলার এজাহারে নাম থাকায় এবং তদন্তের প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার তাঁদের গ্রেফতার দেখানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত খায়রুল শেখকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একজন বৃদ্ধ কৃষককে নিজ সন্তানের হাতে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।