Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের সেরা উদ্যোক্তা ইয়াসিন

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৯, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

নেত্রকোণা মদন উপজেলার অন্তর্গত তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোনা গ্রামের মোঃ ইয়াসিন মিয়া (৪৬) তিনি সর্বপ্রথম ১৯৯০ দশকে স্থানীয় ভাবে পরিকল্পিত উদ্ভাবিত উদ্যোগে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটানোর এক আধুনিক পদ্ধতি আবিষ্কার করেন। তিনি বিভিন্ন কৌশলে একান্ত ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম ও মেধা প্রয়োগ করে সফলতা অর্জন করছেন। তার এই কার্যক্রম প্রসারের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকা,টেলিভিশন,ফেসবুক,ইউটিউব,এবং বই পুস্তক ইত্যাদির মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ইয়াসিনের সফলতা দেখে নিজ উপজেলাসহ দেশ-বিদেশ থেকে অগণিত নারী পুরুষ এই পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্য নিজ উপজেলাসহ অত্র জেলার হাজার হাজার নারী পুরুষকে হাঁসের বাচ্চা ফুটানো পদ্ধতি শিখিয়েছেন। এ বিষয়ে তিনি প্রধান অতিথি হয়ে ভারতে পাঁচশত জন নারী পুরুষকে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস ও মুরগির বাচ্চা ফুটানোর প্রশিক্ষণ দিয়ে তিনি সর্বপ্রথম উৎপাদনকারী হিসাবে স্বীকৃতি পেয়েছে। উদ্যোক্তা ইয়াসিন বাংলাদেশ প্রাণিসম্প গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ প্রশিক্ষক হয়ে সমগ্র বাংলাদেশ প্রায় লক্ষাধিক নারী পুরুষের জীবন জীবিকার মান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বিদ্যুৎ বিহীন ও সাধারণ ব্যবস্থাপনায় তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস ও মোরগের বাচ্চা উৎপাদন,হাঁস ও হাঁসের বাচ্চা লালন পালনসহ রোগ প্রতিরোধ দমন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে দেশ বিদেশে অত্যন্ত প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে দরিদ্র বেকার নারী পুরুষকে হাঁস ও মোরগ পালনের উদ্বুোদ্ধ করে প্রায় লক্ষাধিক মানুষের বেকার সমস্যা সমাধান ও এলাকার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। বর্তমানে নেত্রকোণা জেলা হাঁসের জন্য বিখ্যাত জেলা। এর ফলে জেলা প্রশাসক,প্রাণিসম্পদ বিভাগ,ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক,ইউরোপীয় ইউনিয়ন,দেশ বিদেশ থেকে আসা গণমাধ্যমকর্মীসহ সরকারি বেসরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হ্যাচারি উদ্যোক্তা ইয়াসিনের কার্যক্রম পরিদর্শন করছেন। হ্যাচারী সফল উদ্যোক্তা ইয়াসিনকে লেখক,গুণীজন,শ্রেষ্ঠ সফল ও বিশেষ উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে অসংখ্য সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়ে উৎসাহিত করেছেন। এতে উদ্যোক্তা কাজের আগ্রহ হাজারগুণ বেড়ে যায়। এ বিষয়ে হ্যাচারী উদ্যোক্তা ইয়াসিন মিয়া বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমার এই কার্যক্রম বাংলাদেশ তথা সাড়া বিশ্ব জাগানোর মত অবস্থান তৈরি করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছি। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে আমার প্রযুক্তি ব্যবহার করছে। আমি প্রশিক্ষণ চলমান রেখে একদিন বয়স হইতে বিভিন্ন বয়সে হাঁস ও হাঁসের বাচ্চা সমগ্র বাংলাদেশে সরবরাহ করি এবং নতুন নতুন উদ্যোক্তা যুক্ত করি। বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য আমার প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এইসব উদ্ভাবন দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য ও মর্যাদার অংশীদার আমার বড় ভাই মৃত হাদিস উল্লাহ এবং সম্মানিত গ্রাহকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ। সরকারের সার্বিক সহযোগিতা পেলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে হাঁস ও হাঁসের বাচ্চা রপ্তানি করা সম্ভব হবে। এতে করে দেশের অর্থনীতিসহ,ডিম মাংস আমিষের চাহিদা পূরণ হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। মেধাবী জাতি তৈরি হবে,নতুন নতুন উদ্যোক্তা এই কাজে যুক্ত হবে- ইনশাল্লাহ।

এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন,হ্যাচারী উদ্যোক্তা ইয়াসিন মিয়া দীর্ঘদিন যাবত প্রাণিসম্পদ বিভাগ নিয়ে কাজ করছে এবং সে প্রাণিসম্পদসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষক হিসাবে বর্তমানে জেলা উপজেলাসহ সারাদেশে দরিদ্র বেকার নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। কুঠুরীকোনা গ্রামে ১৩৮টি সফলভোগী পরিবার তুষ ও হারিকেন পদ্ধতিতে প্রায় তিন কোটি হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছে। ইয়াসিন আমাদের প্রাণিসম্পদ খাতে একজন উজ্জ্বল নক্ষত্র।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।