Touch Bangladesh
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১১, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক মো. খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আয়ুব আলী ও মো. মাসুদ পারভেজ রুবেল।
এছাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, লাউড়ি রামনগর মাদ্রাসার ছাত্রদলের সাধারণ সম্পাদক সো. আরাফাত হোসেন এবং ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, জনসম্পৃক্ত রাজনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা শেষে প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।