Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ ২০২৬, প্রতিদিন ২০০ টাকা ভাতা পাবেন যারা

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৩, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দেশের তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ৬৪ জেলায় বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কোনো ফি ছাড়াই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

কারা আবেদন করতে পারবেন?

এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণের সময়সূচি

প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে প্রশিক্ষণের মেয়াদ ৩০০ ঘণ্টা।

আবেদনের শেষ সময় ও পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে:

http://www.dzaiproject.com/apply

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটির মাধ্যমে পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

যেসব সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা

এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি ফি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে।

প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।