Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কেশবপুরের ড. শামীম রেজা ঢাবির গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৪, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাচ প্রোভাইডার – শিক্ষার আলোর প্রস্তাব

কেশবপুরের ড. শামীম রেজা ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান

তুহিন হেসেন, কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এস এম শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ আড়াই বছর পর বিভাগটির নিজস্ব একজন জ্যেষ্ঠ শিক্ষক চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৪ সালের ৫ জুন থেকে অনুষদের ডিনরা এ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

শিক্ষাজীবন ও উচ্চতর গবেষণা

অধ্যাপক ড. শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ ও গণমাধ্যমের গণতন্ত্রায়ন নিয়ে তাঁর গবেষণা রয়েছে।

কেশবপুরেই শিক্ষাজীবনের শুরু

তিনি কেশবপুর পৌরশহরের ডাকবাংলোপাড়ার মরহুম আবুল কাশেমের জ্যেষ্ঠ পুত্র। তাঁর শিক্ষাজীবনের শুরু কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে কেশবপুর পাইলট স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

এক নজরে ড. শামীম রেজার গুরুত্বপূর্ণ তথ্য

নাম: অধ্যাপক ড. এস এম শামীম রেজা
নতুন দায়িত্ব: চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
দায়িত্ব গ্রহণ: ২৩ নভেম্বর
পিএইচডি: ইউনিভার্সিটি অব লন্ডন, যুক্তরাজ্য
পৈতৃক পরিচয়: কেশবপুর পৌরশহরের ডাকবাংলোপাড়া

কেশবপুরে আনন্দ ও গর্ব

তাঁর এ অর্জনে কেশবপুরের শিক্ষানুরাগী ও সচেতন মহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।