![]()
তৈরি পোশাক খাতে কাজ করা শ্রমিকদের খাদ্যের ব্যয় হ্রাসে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে, যেখানে প্রতি মাসে শ্রমিকরা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন।
খাদ্য মন্ত্রণালয়ের ১৩ নভেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকার হলো নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তার অংশ হিসেবে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকসেলে ৫ মেট্রিক টন চাল থাকে এবং বিক্রি দুই দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত চলবে।
শ্রমিকরা তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও মাস্টার রোলে স্বাক্ষর প্রদর্শন করে এই সুবিধা নিতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের মনিটরিং টিম কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ট্রাকসেলের পাশে একজন তদারকি কর্মকর্তাও নিয়োজিত রয়েছেন। কর্মসূচির প্রথম দিন থেকেই শ্রমিকদের সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা তাদের খাদ্য ব্যয় কমাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
