![]()
গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামের কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ শিশু। মোট মিলিয়ে হাম ও হাম উপসর্গে ১ হাজার ৩০৪ শিশুর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন এবং নিশ্চিত হাম রোগী ১৪৮ জন শনাক্ত হয়েছে। এ সময় মোট ১ হাজার ৪১৯ শিশু হাম ও তার উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ লাখ ১০ হাজার ৪০১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একই সময় হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের, যার মধ্যে ২৫ হাজার ২৮ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।
