Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৩, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

Loading

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

এই বিপর্যয়ের কারণে মাইক্রোসফটের জনপ্রিয় সেবা মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে বিঘ্ন ঘটছে। এসব সেবায় সংযোগজনিত সমস্যার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ (জিএমটি) বিশ্বজুড়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।

সমস্যা সমাধানে মাইক্রোসফটের প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে অবশ্য পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছিল তারা।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, একাধিক অঞ্চলে তাদের অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলো অতিরিক্ত কাজের চাপে রয়েছে। ফলে সেবাগুলো স্বাভাবিকভাবে পরিচালনায় বিঘ্ন ঘটছে।

কবে নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।