Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নলছিটিতে নারী হত্যা: এক বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৬, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ঝালকাঠির নলছিটিতে ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা এবং গৃহবধূ সুখী বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রায় এক বছর পর মামলার প্রধান আসামি হাসান হাওলাদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আখতারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান হাওলাদার (৪৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বীরাঙ্গল গ্রামের মো. মান্নান হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখী বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে পরদিন সকাল সাড়ে ৯টার মধ্যে দুর্বৃত্তরা তাদের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে।

এ সময় ঘরের আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গরুর মাংস চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। অভিযোগ অনুযায়ী, এ সময় সুখী বেগম একজন দুর্বৃত্তকে চিনে ফেলেন। পরে তাকে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তে প্রধান আসামি হিসেবে হাসান হাওলাদারের নাম উঠে আসার পর তাকে গ্রেপ্তারের জন্য ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অনুরোধ জানান তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির সমন্বয়ে একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে হাসান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।