Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বেনাপোল বন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, বিশৃঙ্খলা প্রতিহতের হুঁশিয়ারি

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৩, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাচ বাংলা – বিশেষ সংবাদ সমূহ

জেমস আব্দুর রহিম রানা

যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশ থেকে বন্দর ও সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

বেনাপোল বাজারের সড়ক প্রদক্ষিণ করে মিছিল

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে লাঠি মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ষড়যন্ত্রের চেষ্টা হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি

সমাবেশে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, “আপা আপা করিস না, আবার আসবেন না। বেনাপোল স্থলবন্দরে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

শ্রমিক নেতার বক্তব্য

৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “এই স্থলবন্দর ব্যবহার করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”

তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

এক নজরে ঘটনার তথ্য

  • স্থান: বেনাপোল স্থলবন্দর, শার্শা, যশোর
  • কর্মসূচি: লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • সময়: রোববার সকাল সাড়ে ১০টা
  • আয়োজনে: ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা

মূল বক্তব্য: বন্দর ও সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।