Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

তিন জিএমকে হারিয়ে শীর্ষে মনন রেজা নীড়, লক্ষ্য গ্র্যান্ডমাস্টার নর্ম

প্রতিবেদক
Methon Mankhin
জুলাই ৩০, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

Loading

হাঙ্গেরিতে অনুষ্ঠিত ‘সিক্স ডেস গ্র্যান্ডমাস্টার বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে ছুটছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। প্রথম পাঁচ রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন দেশের এই অন্যতম সেরা দাবাড়ু।

টুর্নামেন্টের শুরু থেকেই মনন রেজা নীড়ের দাপুটে পারফরম্যান্স দেখা যাচ্ছে। বিশেষ করে শেষ তিনটি রাউন্ডে টানা তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।

প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিকাসকে হারিয়ে শুভসূচনা করেন নীড়। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার অরভ সিনহার সঙ্গে ড্র করলেও পরবর্তী রাউন্ডগুলোয় ফিরে আসেন ব্যাক-টু-ব্যাক জয়ে। তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোটেস হাগেনকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট তুলে নেন তিনি।

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ রাউন্ডে ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার মেহমেতকে পরাস্ত করেন নীড়। এরপর আজ অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেসকে হারিয়ে নিজের শীর্ষ অবস্থান আরও মজবুত করেন।

গ্র্যান্ডমাস্টার (GM) নর্ম অর্জনের একেবারে দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশের এই উদীয়মান দাবাড়ু। টুর্নামেন্টের বাকি চারটি খেলা থেকে মাত্র ২.৫ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কাঙ্ক্ষিত নর্মটি নিজের করে নেবেন তিনি।

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ভারতের ফিদে মাস্টার বৈভব জয়ন্তের মুখোমুখি হবেন মনন রেজা নীড়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।