Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়া সরকারের বক্তব্য নয়

প্রতিবেদক
Jetkin Tina Raksam
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

বাংলাদেশ থেকে আগামী ছয় মাসে দুই লাখ কর্মী নেবে মালয়েশিয়া—প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্য বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বলে স্পষ্ট করেছে মালয়েশিয়া সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, বিষয়টি জানার পর তিনি দেশের মানবসম্পদমন্ত্রী আর রামানানের সঙ্গে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল বলেন, “মানবসম্পদমন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন যে এই বক্তব্যটি বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর নিজস্ব, যা বাংলাদেশ সরকারের অফিশিয়াল বা আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করে না। ফলে এটি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।”

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে উদ্ধৃত করে বলা হয়েছিল—আগামী ছয় মাসে ধাপে ধাপে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, যার মধ্যে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে যাবেন। সেপ্টেম্বরের শেষ থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা সংবাদমাধ্যমে আসে।

ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সূত্র ধরে ওই তথ্য ছড়ায়। তবে মালয়েশীয় সরকারের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক কোনো চুক্তি বা সিদ্ধান্ত আছে কি না, তা নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।