Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

পুনর্নিরীক্ষণে বদলে গেল এসএসসির ফল

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ফেল থেকে পাস ৪,৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩,০৭৯ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে।

ফেল থেকে পাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ৮৬৭ জন শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা যশোর শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী।

পুনর্নিরীক্ষণের ফলে শুধু ফেল থেকে পাস নয়, অনেক শিক্ষার্থীর গ্রেডও পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে হাজারো শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের ফলে প্রকাশিত ফলাফলে নতুন চমক যোগ হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।