Touch Bangladesh
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জার্মানির দুই রাজ্যে ভোট, ম্যার্ৎসের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

জার্মানির দুই রাজ্য—বার্লিন ও মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ায় স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব নির্বাচনের ফল চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

রোববার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

এর আগে দুই সপ্তাহ আগে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় জয় পায়। ওই নির্বাচনে ম্যার্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)–এর ভোট উল্লেখযোগ্যভাবে কমে প্রায় অর্ধেকে নেমে আসে।

এ পরিস্থিতিতে নতুন দুই রাজ্যের নির্বাচনের ফল সিডিইউর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলটির রাজনৈতিক অবস্থার উন্নতি না হলে মেয়াদ শেষ হওয়ার আগেই ম্যার্ৎসকে চ্যান্সেলর পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে জার্মানিতে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

বার্লিন ও মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ার বিভিন্ন জনমত জরিপেও সিডিইউর জন্য চ্যালেঞ্জের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বার্লিনে ক্ষমতাসীন সিডিইউর সঙ্গে বামপন্থী দল ডি লিংকের প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ায় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ও এএফডির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। তবে জনমত জরিপে এসপিডির আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনার কথাও উঠে এসেছে।

দুই রাজ্যের নির্বাচনের ফল তাই শুধু স্থানীয় সরকার গঠনের হিসাবেই গুরুত্বপূর্ণ নয়; সিডিইউর জনপ্রিয়তা, এএফডির উত্থান এবং চ্যান্সেলর ম্যার্ৎসের রাজনৈতিক অবস্থান নিয়েও এর প্রভাব পড়তে পারে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।