Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ককপিটে হামলা নস্যাৎ: পাইলট স্মিত পাচ্ছেন ৫ বছর ফ্রি ফ্লাইট!

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহপাইলটের সম্ভাব্য হামলা ও ছিনতাইচেষ্টা নস্যাৎ করে ১৭০ জনেরও বেশি যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে বিশেষ সম্মান জানিয়েছে ভারতের অনলাইন ভ্রমণ সংস্থা ‘ইজমাইট্রিপ’ (EaseMyTrip)। সংস্থাটি ঘোষণা দিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ভারতের অভ্যন্তরে বিনামূল্যে বিমান ভ্রমণের সুবিধা পাবেন এই সাহসী পাইলট। এ সুবিধা শুধু পাইলট একাই নন, তাঁর স্ত্রী ও সন্তানরাও উপভোগ করতে পারবেন।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা রিকান্ত পিট্টি জানান, সংকটকালে দেশের একজন বীরের পাশে দাঁড়ানো তাঁদের নৈতিক দায়িত্ব। ক্যাপ্টেন মাচ্ছার ও তাঁর পরিবারের জন্য পাঁচ বছরের নিখরচায় ভ্রমণ সুবিধাকে কৃতজ্ঞতার এক ছোট নিদর্শন বলে উল্লেখ করেন তিনি।

ককপিটে হামলার বিবরণ

গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১৭০ জনেরও বেশি যাত্রী ও ক্রু অবস্থান করছিলেন।

উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর সৌদি আরবের আকাশসীমায় পৌঁছালে হঠাৎ তীব্র গতিতে নিচে নামতে শুরু করে উড়োজাহাজটি। মাত্র দুই মিনিটেরও কম সময়ে এটি ১৭ হাজার ফুটের বেশি উচ্চতা হারায়। পরবর্তীতে বিমানটি কিছু সময়ের জন্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলেও পরে আবার সৌদি আরবে ফিরে এসে জরুরি অবতরণ করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ফ্লাইটের সহপাইলট আচমকা মূল পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। ঘটনার সময় ককপিটে থাকা এক যাত্রী ও ক্রু সদস্য দ্রুত ভেতরে ঢুকে হামলাকারী সহপাইলটকে কাবু করেন। রক্তাত্ত ও গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন মাচ্ছার অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেন।

বর্তমানে তিনি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

আন্তর্জাতিক মহলে প্রশংসা ও মোদীর বার্তা

ক্যাপ্টেন মাচ্ছারের এই অসম সাহসিকতার প্রশংসা ভেসে আসছে আন্তর্জাতিক মহল থেকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী তাঁকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পাইলটের বীরত্বের প্রশংসা করেন। তিনি লেখেন, “গুরুতর আহত অবস্থাতেও চরম বিপদের মুখে ক্যাপ্টেন মাচ্ছার যে অসীম সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা শত শত মানুষের জীবন রক্ষা করেছে এবং একটি ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।