Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৯, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউজিসির চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছিল তিন সিদ্ধান্ত

এর আগে গত ১৬ অক্টোবর অনলাইনে চুয়েটের ১৪৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নিলেও চুয়েটের অন্য কেউ এতে যোগ দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনার উদ্যোগ নেওয়া এবং সংকটের কারণ চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেটের ওই সভার দুই দিন পর কমিটি গঠনের উদ্যোগ নিতে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন এই উদ্যোগের মাধ্যমে চুয়েটের অচলাবস্থা নিরসন এবং নিয়মিত পাঠদান কার্যক্রম শুরুর বিষয়ে কী সুপারিশ আসে, সেটিই গুরুত্বপূর্ণ।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।