Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। আগামী ২৬-২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে তিনি ঢাকাতেই থাকবেন। এই সময়ে সফরের সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।রাষ্ট্রদূত মো. দাউদ আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর দাউদ আলী ২০২৪ সালের ১২ ডিসেম্বর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে দাউদ আলী তার কূটনৈতিক কর্মজীবনে টোকিও, প্রিটোরিয়া এবং লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি চীনের কুনিমংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি বিভিন্ন অনুবিভাগে নানান পদে দায়িত্ব পালন করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।