Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ক্যান্সার টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২৪, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

মডার্নার ব্যক্তিভিত্তিক মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তির ক্যান্সার টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। গবেষণার ফল অনুযায়ী, ইমিউনোথেরাপির ওষুধ পেমব্রোলিজুমাবের সঙ্গে টিকাটি প্রয়োগ করলে রোগীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমেছে।

খবর নিউজ ডটকম ডট এইউর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ইএসএমও) বার্ষিক সম্মেলনে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইনটিসমেরান (Intismeran) নামের এই থেরাপিউটিক ক্যান্সার টিকা পেমব্রোলিজুমাব (Pembrolizumab) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হয়। চিকিৎসার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যান্সারমুক্ত সময়কাল বজায় ছিল।
অর্থাৎ, এ সময়ের মধ্যে তাঁদের ক্যান্সার ফিরে আসেনি।

এ ছাড়া, দুই বছর পর রোগীদের ৮৮ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে শরীরের দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়েনি। অর্থাৎ, প্রায় ১০ জনের মধ্যে ৯ জনের ক্ষেত্রে ক্যান্সারের দূরবর্তী বিস্তার দেখা যায়নি।

সামগ্রিকভাবে, গবেষণায় টিকাটি গ্রহণকারী রোগীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন।’

তিনি বলেন, ‘এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ-শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই এটি কাজ করবে।’

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।