Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সাজেকে হামলার প্রতিবাদে বঙ্গলতলীতে মশাল মিছিল

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২৪, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি এবং সাজেকবাসীর পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে এ মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা এবং সমাজসেবক লক্ষ্মী চাকমা।

বক্তারা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে সাজেকবাসীর উত্থাপিত পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সাজেকবাসীর প্রতি আহ্বান জানান। তাঁদের ভাষ্য, সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি পার্বত্য চট্টগ্রামের জনগণ, বিশ্বের বিবেকবান মানুষ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমর্থন রয়েছে।

সাজেকে হামলার প্রতিবাদ এবং স্থানীয় বাসিন্দাদের দাবির সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।