Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

রংপুরে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্ত নগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয়। অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়।’

অন্যদিকে, স্টেশনের আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান।

বদরগঞ্জ স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।