![]()
সৈয়দ ইসমাইল হোসেন জনি
সকল জীবের প্রতি আছে
মহান রবের ভালবাসা ,
থাকেন তিনি সবার কাছে
পূরণ করে মনের আশা ।
ডাকার মতো ডাকলে তারে
সফল হবেন সর্বজনে ,
ভুলেন না সে নেক বান্দারে
অসীম তিনি ত্রিভুবনে ।
মহান রবকে ভালোবাসো
নারী পুরুষ সবাই মিলে ,
কল্যাণের দিক ফিরে আসো
শান্তি মিলবে তোমার দীলে।
কেহ নাই তার সমকক্ষ
তিনি সবার প্রতিপালক ,
থাকতে হবে ন্যায়ের পক্ষ
সবার তিনি পরিচালক ।
ভালোবাসার পুষ্প ফুটুক
এটা সবার মনের আশা,
সর্ব জীবের ভাগ্যে জুটুক
মহান রবের ভালবাসা ।
