Touch Bangladesh
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

স্বামীকে লুকিয়ে পারশার মজার পোস্ট, বললেন ‘পুরুষ মানুষ ললিপপের মতো

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৮, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিনোদন

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর মুখ দেখাননি তিনি। বরং ফুল দিয়ে স্বামীর মুখ ঢেকে রাখা ছবি পোস্ট করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন এই তারকা।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তাঁর জীবনসঙ্গীর আক্দ সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে ওই অনুষ্ঠানে পারশার পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন।

গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে বর-কনেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ফুল দিয়ে বরের মুখ ঢেকে রাখা হয়।

ছবির ক্যাপশনে রসিকতা করে পারশা লেখেন, বেগানা নারীদের কুদৃষ্টি থেকে রক্ষা করতেই বরের চেহারা গোপন রাখা হয়েছে। জনসমক্ষে স্বামীর রূপ-লাবণ্য ও যৌবন প্রকাশ করে আলোচনার সৃষ্টি করতে চান না বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে স্বামীর পরিচয় নিয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানান।

এরপর শনিবার (৭ নভেম্বর) স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। সেখানেও নিজের মুখ দেখা গেলেও স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি।

এবারের ছবির ক্যাপশনে পুরুষকে ললিপপের সঙ্গে তুলনা করে মজার ছলে লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য।’

তিনি আরও লেখেন, ভালো ঘরের পুরুষেরা নিজেদের রূপ-যৌবন প্রকাশ্যে দেখিয়ে বেড়ান না। স্বামীর পর্দাকে স্ত্রীর সম্মানের সঙ্গে তুলনা করেন এই শিল্পী।

কেন স্বামীর পরিচয় গোপন রাখছেন পারশা?

এ বিষয়ে পারশা জানিয়েছেন, আপাতত স্বামীর নাম প্রকাশ করতে চান না। তাঁর ভাষ্য, নাম প্রকাশ করলে অনেকেই তাঁকে চিনে ফেলবেন। তাই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ছবিতে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন।

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ভ্রমণের সময় তাঁদের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তাঁর সিদ্ধান্তে পরিবারেরও আপত্তি ছিল না।

আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন পূর্ণী। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন তিনি। বিয়ের খবর প্রকাশের পর স্বামীর পরিচয় গোপন রাখার বিষয়টি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই তরুণ শিল্পী।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।