Touch Bangladesh
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ক্ষমতা হারানোর ভয়ে উদ্বিগ্ন নেতানিয়াহু, দাবি সাবেক উপদেষ্টার

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১১, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর আশঙ্কায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন তার সাবেক উপদেষ্টা নির হেফেৎজ। তার মতে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ১০৩এফএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নির হেফেৎজ।

সাক্ষাৎকারে হেফেৎজ দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠলে নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণে আতঙ্কের প্রভাব দেখা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সংকটের সময় নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ারের কাছ থেকে ঘন ঘন জরুরি ফোনকল আসত।

তার ভাষ্য অনুযায়ী, প্রতি কয়েক সেকেন্ড পরপরই জরুরি ফোনকল আসার ঘটনা ঘটত। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি বোঝাতেই তিনি এমন মন্তব্য করেন।

নির হেফেৎজের মতে, নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রীর পদ হারিয়ে বিরোধী দলে চলে যান, তাহলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ-সুবিধা হারানো তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, গাদি আইজেনকোট যদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তাহলে নেতানিয়াহুকে বিরোধী দলের আসনে বসে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে। রাষ্ট্রীয় বহর, হেলিকপ্টার ও সরকারি উড়োজাহাজ ব্যবহারের মতো সুযোগ-সুবিধাও তখন আর তার হাতে থাকবে না।

রাজনৈতিক সমীকরণ নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন নেতানিয়াহুর সাবেক এই উপদেষ্টা। তার ধারণা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু দীর্ঘদিনের রাজনৈতিক জোট, বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থন অক্ষুণ্ন রাখার চেষ্টা করবেন।

হেফেৎজের মতে, আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করাও নেতানিয়াহুর কৌশলের অংশ হতে পারে। এতে বিকল্প সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সুযোগ তৈরি হবে। প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে আইনি সুরক্ষাসংক্রান্ত প্রস্তাবও সামনে আসতে পারে।

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিষয়টিও তুলে ধরেন হেফেৎজ। তার দাবি, প্রধানমন্ত্রী পদে থাকার কারণে আদালতে হাজিরার সময়সূচি নিয়ে নেতানিয়াহু কিছুটা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু ক্ষমতা হারিয়ে বিরোধী দলে চলে গেলে আদালতে নিয়মিত হাজিরার ক্ষেত্রে তাকে আরও কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

তবে সাবেক উপদেষ্টা নির হেফেৎজের এসব বক্তব্য তার ব্যক্তিগত মূল্যায়ন ও রাজনৈতিক বিশ্লেষণ। নেতানিয়াহুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়ার তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: জেরুজালেম পোস্ট।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।