Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ২৫, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 

রাজধানীর কলাবাগান এলাকার নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের মানসিক বিষণ্নতার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশকে জানিয়েছে নিহতের পরিবার।

সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সোমবার সকালে শিক্ষকের স্ত্রী দীপালি রায় তাঁর কর্মস্থলে (স্কুলে) চলে যান এবং তাঁদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ওই সময়ই তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন। ২০২৫ সাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাঁর মানসিক চিকিৎসা চলছিল। এ ছাড়া নিহতের পারিবারিক ইতিহাস থেকে জানা গেছে, ইতিপূর্বে তাঁর দুই ভাইও আত্মহত্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।