Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

জাতীয় জাদুঘরে শিক্ষার্থীদের ফ্রিতে ঢোকার বড় সুযোগ!

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে প্রতি মঙ্গলবার প্রথম শ্রেণি (প্লে-গ্রুপ/কিন্ডারগার্টেন) থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা মূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবারকে ‘শিশু দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাদুঘর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের জ্ঞানচর্চা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং তাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সুনিবিড় পরিচিতি ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধার আওতায় শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের সঙ্গে আসা সংশ্লিষ্ট শিক্ষকরাও বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন।

শুধু বিনা মূল্যে প্রবেশই নয়, জাদুঘরে আসা শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা। দর্শনার্থী শিক্ষার্থীদের চকলেট ও খাওয়ার পানি দিয়ে স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি গ্যালারিগুলো ঘুরে দেখানোর জন্য গাইড সুবিধা (গাইড ফেসিলিটি) প্রদান করা হচ্ছে।

গত মঙ্গলবার এই কর্মসূচির অংশ হিসেবে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল’-এর ৫০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক জাতীয় জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের গাইডরা তাদের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং প্রদর্শিত প্রত্নবস্তু, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত নানা স্মারক বুঝিয়ে বলেন।

জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা শিক্ষার্থীদের এই সুযোগ গ্রহণে উৎসাহিত করেন। প্রতি মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চালু থাকবে।

  • বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে দেশের গৌরবান্বিত ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।