Touch Bangladesh
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন, সেরা পরিচালক রুবাইয়াত হোসেন

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে বড় সুখবর। প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখায় অংশ নিয়েই পুরস্কার অর্জন করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার পেয়েছে সিনেমাটি। এর মাধ্যমে এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রুবাইয়াত হোসেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমা নির্বাচিত হয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিশিয়াল ‘অরিজন্তি’ বিভাগে মনোনয়ন পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ারের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি প্রশংসিত হয়।

মূল পুরস্কার ঘোষণার আগেই এই স্বীকৃতি পেলেন পরিচালক রুবাইয়াত হোসেন। বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়, যা শনিবার (১২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। এদিন উৎসবের অফিশিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে। অরিজন্তি বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ও প্রতিযোগিতা করছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

ভেনিসের পর সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।