![]()
দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনলাইনে নেতিবাচক মন্তব্যের মুখে এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বিজয়। জানিয়েছেন, তারা দুজনই একসঙ্গে সুখে আছেন এবং বাইরের সমালোচনা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রী রাশমিকাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন বিজয়। তিনি লেখেন, ‘আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো আমি ঠিকভাবে পেয়েছি, তার একটি হলো সে।’
বিজয় আরও বলেন, যারা তাদের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন, তাদের আশ্বস্ত করতে চান তিনি। দুজনই ভালো আছেন এবং নিজেদের জীবন নিয়ে সুখী। এমনকি পুরো পৃথিবী তাদের বিপক্ষে দাঁড়ালেও তারা একসঙ্গে থাকবেন বলে জানান এই অভিনেতা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অনলাইনে ছড়িয়ে পড়া সমালোচনার প্রতিবাদ জানান তিনি।
এরপর বিজয়ের এই বক্তব্যকে রাশমিকার পাশে দাঁড়ানোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে নানা মন্তব্যের মধ্যেও নিজেদের সম্পর্কের প্রতি আস্থা প্রকাশ করেছেন এই অভিনেতা।
বিজয়ের বক্তব্যে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক আলোচনা তাদের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বড় নয়। সমালোচনার জবাবে একসঙ্গে থাকার প্রত্যয় জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এই তারকা দম্পতি।
