Touch Bangladesh
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ঈদের তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
মে ১৭, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই দেশগুলোর মধ্যে ঈদের তারিখে ভিন্নতা দেখা গেছে।

ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনাইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এদিকে সুলতানাত অব ব্রুনাই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলো এবং অন্যান্য মুসলিম প্রধান দেশের চাঁদ দেখা কমিটিগুলো জিলহজ মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসেছে। এই চাঁদ দেখার ওপরই নির্ভর করছে মুসলিমদের পবিত্র হজ এবং ঈদুল আজহার মূল তারিখ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, স্থানীয় আবহাওয়া অনুকূলে থাকলে আজ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বেশ কয়েকটি দেশ চাঁদ দেখার জন্য সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিসম্পন্ন অবজারভেটরি বা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে। সাধারণত অধিকাংশ মুসলিম দেশ ঐতিহ্যগতভাবে খালি চোখে চাঁদ দেখা এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের যৌথ হিসাবের ওপর ভিত্তি করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকে। সূত্র: গালফ নিউজ

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।