![]()
১৯৫৯ – প্রথম সোভিয়েত নেতা হিসেবে নিকিতা ক্রশেভ যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৭৩ – মিশর ও সিরিয়া বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৯ – পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে।
১৯৯১ – মেসিডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায় প্রদান।
১৯৯৬ – ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
২০০৮ – মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়। এটি যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১২৫৪ – মার্কো পোলো; ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।
১৫০৫ – মারিয়া; হাঙ্গেরির রানি।
১৭৮৯ – জেমস ফেনিমোর কুপার; দ্য লাস্ট অব দ্য মোহিকানস খ্যাত কথাসাহিত্যিক।
১৮৫৭ – উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্; মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
১৮৬০ – ভারতরত্ন এম. বিশ্বেশ্বরায়া; ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা।
১৮৭৬ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; অপরাজেয় বাঙালি কথাসাহিত্যিক।
১৮৯০ – আগাথা ক্রিস্টি; ‘দ্য কুইন অব ক্রাইম’ ডাকনামে পরিচিত ইংরেজ অপরাধ কল্পকাহিনি লেখক।
১৮৯৪ – জঁ রনোয়ার; ফরাসি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক।
১৯০৪ – দ্বিতীয় উমবার্তো; ইতালির রাজা।
১৯০৭ – ফায় ওরায়; কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।
১৯০৯ – সি.এন. আন্নাদুরাই; ভারতীয় রাজনীতিবিদ, ভালো বাগ্মী, মাদ্রাজ প্রদেশের সর্বশেষ ও তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী।
১৯১৪ – আডোলফো বিওয় কাসারইয়েস; আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।
১৯১৬ – কনস্ট্যান্টিন ভারযিল গিওরগো; রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক।
১৯২৯ – মারি গেল-ম্যান; নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯৩৭ – রবার্ট এমারসন লুকাস; নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
১৯৪৬ – অলিভার স্টোন; একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক।
১৯৫৪ – হ্রান্ট ডিঙ্ক; তুর্কি সাংবাদিক।
১৯৬৫ – রবার্ট ফিকো; স্লোভাক রাজনীতিবিদ, অধ্যাপক ও ১৪তম প্রধানমন্ত্রী।
১৯৭১ – নাথান অ্যাসলে; নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
১৯৭৯ – কার্লোস রুইজ; গুয়াতেমালার ফুটবলার।
১৯৮৮ – চেলসিয়া কেন; মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮৫৯ – ইসামবারড কিংডম ব্রুনেল; ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।
১৯২৬ – রুডল্ফ ক্রিস্টফ অয়কেন; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
১৯৩৮ – টমাস ওয়লফে; মার্কিন লেখক।
১৯৪৫ – অ্যান্টন ওয়েবেরন; অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।
১৯৮৯ – রবার্ট পেন ওয়ারেন; মার্কিন কবি, লেখক ও সমালোচক।
২০০৬ – নিতুন কুণ্ডু; বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
২০০৮ – স্টাভরস পারাভাস; গ্রিক অভিনেতা।
