Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মেসির বিদায়ী ম্যাচ ও ফুটবলের নতুন অধ্যায়

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বুয়েনস এইরেস / লন্ডন / মাদ্রিদ — ফুটবলের একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি। বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে স্বদেশের সমর্থকদের সামনেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানান, দেশের ফুটবলে অসাধারণ অবদানের জন্য মেসিকে একটি স্মরণীয় বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হওয়ার পরই মেসির অবসরের বিষয়টি আলোচনার কেন্দ্রে আসে। অবশেষে দেশের মাটিতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই ইতি ঘটছে তার আন্তর্জাতিক অধ্যায়ের।

নতুন মোড়ে রোনালদো, নজর বাড়ছে নতুন প্রজন্মের দিকে

মেসির বিদায়ঘন আবহের মধ্যেই নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অভিযানে ছুটছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে, চেনা গোলের ক্ষুধা নিয়ে মাঠে নামতে প্রস্তুত নরওয়ের আরলিং হ্যালান্ড।

মেসি ও রোনালদোর দীর্ঘ রাজত্বের পর এখন ব্যালন ডি’অরের মূল দৌড়ে নজর কাড়ছেন নতুন প্রজন্মের তারকারা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও হ্যারি কেইনের মধ্যমণি হয়ে ওঠার লড়াই ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা তৈরি করেছে।

রেয়াল মাদ্রিদের এমবাপ্পে ও বার্সেলোনায় খেলা ১৯ বছর বয়সী স্প্যানিশ তরুণ ইয়ামালের দ্বৈরথ ভক্তদের মনে করিয়ে দিচ্ছে মেসি-রোনালদোর সেই স্বর্ণযুগের কথা।

স্পেনের হয়ে বিশ্বকাপ ও বার্সেলোনার হয়ে লিগ শিরোপা জেতা ইয়ামাল ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে এগিয়ে রেখে বলেন, “এত সেরা খেলোয়াড়দের মধ্যে তুলনামূলক বিচার হওয়া স্বাভাবিক। আমার সবচেয়ে বড় সুবিধা হলো, এ বছর আমি বিশ্বকাপ জিতেছি। যৌক্তিকভাবেই এটি আমাকে দৌড়ে এগিয়ে রাখছে।”

অন্যদিতে ফরাসি তারকা এমবাপ্পে বিশ্বকাপ ধরে রাখতে না পারলেও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের নতুন রেকর্ড গড়েছেন।

আন্তর্জাতিক বিরতিতে আকর্ষণীয় সব দ্বৈরথ

ইউরোপীয় ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। সাবেক রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানের অধীনে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স। আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে তারা।

একই সাথে ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন নেশনস লিগে ওয়েম্বলিতে মুখোমুখি হবেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন সু’ জেতা কেইন এ মৌসুমেও চমৎকার ফর্মে রয়েছেন, সাত ম্যাচে ইতোমধ্যে করেছেন ছয়টি গোল।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।