Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

১৮তম বিজেএস: সহকারী জজ পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ জন শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে এই তথ্য জানা যায়। এবার সারা দেশ থেকে সহকারী জজ পদে মোট ২০০ জনকে সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের ১৪ জন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চারজন এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক উত্তীর্ণদের তালিকা:

  • আইন বিভাগ: আরিফুল ইসলাম (২০১২-১৩ শিক্ষাবর্ষ); আসিফ ইসলাম ও শফিক শোভন (২০১৪-১৫); সাদিয়া আফরিন (২০১৫-১৬); হুমায়ন কবির ও সালমা খাতুন (২০১৬-১৭); শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও ইয়াসমিন খাতুন (২০১৭-১৮); লিখন (২০১৮-১৯) এবং আমজাদ হোসেন (২০১৯-২০)।

  • ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ: তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব (২০১৭-১৮); নুসরাত জাহান তানী (২০১৮-১৯) এবং রুকনুজ্জামান রায়হান (২০১৯-২০)।

  • আল ফিকহ অ্যান্ড ল বিভাগ: রাজু আহমেদ (২০১৯-২০)।

ফলাফলে মেধা তালিকায় ২৬তম স্থান অধিকার করেছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই আবেদন করেছিলাম, মাস্টার্স এখনো চলমান। এতদূর আসব আশা করিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই লক্ষ্য ছিল বিচারক হয়ে মানুষের জন্য কাজ করার। পরিবারের সহযোগিতায় আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

সহকারী জজ পদে বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে উল্লাস প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।