![]()
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদমর্যাদায় ব্যাপক রদবদল আনা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি সদর দফতর থেকে জারি করা একাধিক কার্যালয় আদেশে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা ও নতুন কর্মস্থল নিচে তুলে ধরা হলো:
সহকারী পুলিশ কমিশনার (এসি):
-
স্বপ্না বেগম: উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ
-
মনোয়ারা আকতার রিফাত: শেরেবাংলা অঞ্চল (ট্রাফিক)
-
ইমদাদ হোসেন বিপুল: গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ
-
জাকির হোসেন: দারুস সালাম অঞ্চল
-
মাহতাব হোসেন: ডিবির গোয়েন্দা বিভাগ
-
তারেকুল ইসলাম: লালবাগ অঞ্চল (ট্রাফিক বিভাগ)
-
মেহেদি হাসান শাকিল: নিউমার্কেট অঞ্চল
-
নাসিম-এ-গুলশান: ডিবির ওয়ারী বিভাগ (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম)
-
মো. নাদিম হায়দার চৌধুরী: শাহবাগ অঞ্চল (ট্রাফিক)
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি):
-
সাগর দিপা বিশ্বাস: পি অ্যান্ড আর এইচআরডি বিভাগ
-
আরিফা আশরাফ পিংকি: পিওএম দক্ষিণ বিভাগ
