Touch Bangladesh
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারেরও বেশি

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৮ হাজার ২৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১৩ জন। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে।

হাসপাতালগুলোতে রোগীদের চাপের বিষয়ে অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে মৃতের সংখ্যা ১০১ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাব নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।