Touch Bangladesh
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ইরানের পারমাণবিক কর্মসূচি: আমিরাতকে নতুন তথ্য নেতানিয়াহুর

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করছে বলে অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত রোববার আবুধাবিতে দুই নেতার এক বৈঠকে ইসরাইলি প্রধানমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই বৈঠকের বিষয়টি উঠে এসেছে।

ইসরাইলি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দেওয়া তথ্যের মধ্যে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত পাহাড়ি এলাকায় সাম্প্রতিক কিছু নির্মাণকাজের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। রাজধানী তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পাহাড়ি অঞ্চলটি ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৈঠক সূত্র জানায়, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতেই ছিল মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ভূমিকা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা, বাব আল-মান্দেব প্রণালি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

সিএনএন দুটি পৃথক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, আবুধাবির এই রুদ্ধদ্বার বৈঠকে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও অংশ নিয়েছিলেন। তবে বৈঠক শেষে প্রকাশিত কোনো সরকারি বিজ্ঞপ্তিতে তাঁর উপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরবর্তীতে সৌদি আরব এই দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে মিসরসহ অঞ্চলের প্রায় ১০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।