Touch Bangladesh
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

প্রবীণদের সুরক্ষায় জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

রাষ্ট্র ও সমাজে পারিবারিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবীণ নাগরিকদের যত্ন, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নেবে। তবে রাষ্ট্র ও সমাজে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি বজায় থাকবে, প্রবীণদের যত্ন, সম্মান ও মর্যাদাও তত বেশি সুরক্ষিত থাকবে।

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে দেশের সব প্রবীণ নাগরিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে তরুণ কিংবা প্রবীণ—প্রতিটি মানুষ নিজের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগিয়ে মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারবে।

তিনি বলেন, প্রবীণদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।