Touch Bangladesh
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জাহ্নবী-এনটিআরের বিকৃত ভিডিও: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৪, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের আপত্তিকর বিকৃত ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এনটিআর। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা।

২০২৪ সালে মুক্তি পাওয়া তাদের চর্চিত সিনেমা ‘দেবরা: পার্ট ১’-এর জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’-এর একটি দৃশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পীদের মুখ ও শরীর বিকৃত করা হয়। গত কয়েক দিন ধরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে জুনিয়র এনটিআর এই ধরনের আচরণকে ‘অসহ্য, জঘন্য ও নির্লজ্জ’ বলে বর্ণনা করেন।

তিনি লেখেন, “যে দেশে নারীদের সম্মান করা হয় এবং ‘মাতৃদেব ভব’ ধারণাকে সংস্কৃতির অংশ মনে করা হয়, সেখানে কিছু মানুষ এআই ব্যবহার করে একজন নারীকে এভাবে অসম্মান করছে—যা অত্যন্ত লজ্জাজনক।”

ভিডিও বিকৃতির পেছনে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা এই বিকৃত ভিডিও তৈরি করেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

একই সঙ্গে তিনি সাধারণ ব্যবহারকারীদের এই ধরনের আপত্তিকর কনটেন্ট দেখা ও শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রযুক্তির অপব্যবহার বন্ধে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে দ্রুত কঠোর আইন ও পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান এই অভিনেতা।

উল্লেখ্য, ‘চুট্টামল্লে’ গানটি সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র এবং এতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও। এই সিনেমার মাধ্যমেই তেলুগু চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে জাহ্নবী কাপুরের। এর আগেও রাশমিকা মান্দানা, আলিয়া ভাট এবং আমির খানের মতো বেশ কয়েকজন ভারতীয় তারকা এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।