Touch Bangladesh
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

হয়তো নাও ফিরতে পারতাম’: ৯ মাস পর লাইভে এসে কাঁদালেন তানিয়া বৃষ্টি

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৪, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দীর্ঘ ৯ মাস পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি লাইভে এসে নিজের শারীরিক অসুস্থতা এবং অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। এরপর গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতে চেন্নাই যান তিনি, সেখানে আরও দুটি সার্জারি করাতে হয় তাকে। ওই সময় শারীরিক পরিস্থিতির কারণে কথা বলতে পারতেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

গতকাল শনিবার (৩ অক্টোবর) ফেসবুকে লাইভে এসে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে দীর্ঘ কথা বলেন তানিয়া বৃষ্টি। লাইভে তিনি বলেন, “আমি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। দুটি বড় সার্জারির কারণেই মূলত ওজন কিছুটা বেড়েছে, যা চিকিৎসকদের মতে খুবই স্বাভাবিক।”

লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের কেমোথেরাপির মেয়াদ থেকে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, “আমি অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। চলতি মাস থেকেই আবার শুটিং শুরু করার ইচ্ছে আছে এবং সেভাবেই কথাবার্তা চলছে। এমনও হতে পারত যে আমি আর কোনোদিন ফিরতেই পারতাম না। আলহামদুলিল্লাহ, সেখান থেকে সুস্থ হয়ে আসছি।”

কিছু সমালোচকের বক্তব্যের বিষয়ে তিনি জানান, যারা দীর্ঘ সময় ধরে তার পাশে থেকে সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের জন্যই তিনি কাজ চালিয়ে যাবেন। “কারণ দর্শক আমাকে দেখতে চান এবং আমিও অভিনয় ভীষণ মিস করি,” যোগ করেন এই অভিনেত্রী।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।