Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৬, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

হুথিদের মুখপাত্রের দাবি, তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরটিতে আঘাত হেনেছে। এর ফলে সেখানে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

হুথি সামরিক বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়, সৌদি আরবের আকাশসীমা এখন তাদের সামরিক অভিযানের আওতাভুক্ত। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানগুলোকে দেশটির আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

আভা বিমানবন্দর ছাড়াও সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারিতে অবস্থিত একটি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারি। হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।