Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ৯, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রাখতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

নোবেল কমিটি জানিয়েছে, সর্বজনীন আইনি নীতির প্রতি অঙ্গীকার এবং দৃঢ় নৈতিক অবস্থান পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে নরওয়ের অসলোতে এ পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল পুরস্কারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করা নেলসন ম্যান্ডেলাসহ অন্যদের পক্ষে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পিল্লাইয়ের কর্মজীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মামলায় বিচারকের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন রাষ্ট্র ও জাতীয় নেতাকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন পিল্লাই। একই সঙ্গে সহিংসতা ও সংঘাতের শিকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন তিনি। দায়িত্ব পালনকালে ব্যক্তি ও রাষ্ট্র—উভয়েরই আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বাধ্যবাধকতার ওপর গুরুত্ব দিয়েছেন এই আইনজ্ঞ।

তার কর্মজীবন আন্তর্জাতিক ন্যায়বিচার, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।