Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

দৌলতপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা পেলেন ৬৮ জন

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৯, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

মানিকগঞ্জের দৌলতপুরে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ১০২ জনের চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬৮ জনকে চশমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘লাভ ইউর আইজ—আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল চোখের যত্ন, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

কর্মসূচির শুরুতে চোখের সুস্থতা ও বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা, নিয়মিত চোখ পরীক্ষা এবং দৃষ্টিজনিত সমস্যা দেখা দিলে সময়মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষু ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ১০২ জনের চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬৮ জনকে চশমা বিতরণ করা হয়। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী স্বল্পমূল্যে চশমা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়মিত চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়ার মাধ্যমে দৃষ্টিজনিত অনেক সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। এতে সময়মতো চিকিৎসা গ্রহণের সুযোগও তৈরি হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।