Touch Bangladesh
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী ধারা, ছাড়াল ৩৬.২১ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১২, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। সে হিসাবে তিন দিনের ব্যবধানে নিজস্ব হিসাবের রিজার্ভ বেড়েছে ৬ কোটি ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৬ কোটি ডলার।

এর আগে গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। ২৯ সেপ্টেম্বর এই দুই হিসাবপদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ও ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রিজার্ভের পরিমাণ আরও বেশি ছিল। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ৮ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এদিকে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধের পর গত ৬ সেপ্টেম্বর রিজার্ভ কমে দাঁড়ায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। ১ সেপ্টেম্বর রিজার্ভ ছিল যথাক্রমে ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ও ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক হিসাবে রিজার্ভ বাড়লেও সেপ্টেম্বরের শুরুতে থাকা অবস্থানের তুলনায় তা এখনো কম। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের আমদানি ব্যয় মেটানো, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা এবং অর্থনীতির বহিঃখাতের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।