Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

দামুড়হুদায় ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১৩, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে ধর্মীয় ও ইসলামী সংস্কৃতি চর্চার প্রসারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একটি আধুনিক মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় জুড়ানপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত ইব্রাহিমপুর আদর্শ কুলবিলা গুচ্ছ গ্রামের ৩০ পাড়ায় নবনির্মিত এই তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করা হয়। জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের ধর্মীয় ইবাদত বন্দেগি এবং ইসলামিক শিক্ষার সুবিধার্থে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তিনতলা বিশিষ্ট এই আধুনিক স্থাপত্যশৈলীর মসজিদটি নির্মাণে আনুমানিক ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা। মসজিদটির নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছেন সৌদি আরবের বিশিষ্ট সমাজসেবক সুয়াদ আব্দুল্লাহ ইয়াহিয়া আল আফসারীর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-আফসার। পুরো প্রকল্পটির মূল তত্ত্বাবধানে ছিলেন ইব্রাহিমপুরের সৌদি প্রবাসী হান্নান মন্ডল।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, “ইসলামের প্রচার-প্রসার এবং স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষার উন্নয়নে এই মসজিদটি এক মাইলফলক হয়ে থাকবে। প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটি প্রকল্প বাস্তবায়নে সৌদি অর্থায়নকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রবাসী হান্নান মন্ডলের অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধান এই কাজটিকে সফল করতে বড় ভূমিকা রেখেছে।”

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মোঃ শুকনাল মন্ডল, রয়েল ডাক্তার, বকুল মীর, নিজাম জোরদার, মজিবুল মন্ডল, ফরজ আলী, আশাদুল হক, মিথুন মীর, জসিম শেখ, লিটু মীর, মাফুজ মল্লিক, শিল্টু বিশ্বাস, আমিন মল্লিক এবং সিভিল ইঞ্জিনিয়ার পলাশ মন্ডলসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।