Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

শিয়াল দেখে ভয়ে বাবার কাছে ছুটে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১৩, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। ওইদিন বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে ছোট্ট সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে যান তিনি। জমি চাষ শুরু করার সময় মেয়েকে খেতের আইলে বসিয়ে রাখেন সোহেল। একপর্যায়ে খেত থেকে হঠাৎ একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কৃষিকাজের সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।